০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বন্যাদুর্গত ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সন্জিত চন্দ্র দাসের নেতৃত্বে সোমবার (২০জুন/২০২২) একহাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সিলেটের কোম্পানীগঞ্জ ও বিশনাথপুর উপজেলায় দু’দিনে দু’হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে ছাত্রলীগের দুর্যোগকালীন সহযোগিতার টিম।

ঢাবি ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস  জানান, যতদিন প্রত্যেকটি মানুষ স্বাভাবিক জীবনে না ফিরবে, ততদিন মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঘরে ফিরবে না। প্রথম দিনে একহাজার ও দ্বিতীয় দিনে আরও একহাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, প্রতি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার মাম পানি, দুটি কেক, ওর স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। প্যাকেট কার্যক্রমে সহযোগিতা করতে ঢাকায় ছুটে গেছেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার।

ত্রাণ বিতরণ কার্যক্রমে রয়েছে ঢাবি ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান, ঢাবি ফজলুল হক শাখার সভাপতি আনোয়ার হোসেন নাঈমসহ প্রায় ৩০জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

বন্যাদুর্গত ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২