০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফেনীসোনাগাজীর বন্যা নিয়ন্ত্রণে খুলে দেওয়া হলো মুহুরী রেগুলেটরের ৪০টি গেট

ফেনীর সোনাগাজীর গত কয়েক দিনের টানা বর্ষল ও উজানে পাহাড়ি ঢলের কারণে ফেনীর ফুলগাজী উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ফুলগাজী উপজেলাকে বন্যার কবল থেকে রক্ষা করতে সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীর ওপর নির্মিত মুহুরী রেগুলেটরের (জলকপাট) ৪০টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

গতকাল সোমবার সন্ধ্যায় গেটগুলো খুলে দেয় পাউবো। এর আগে গতকাল সকালে মুহুরী নদীর ১২২ কিলোমিটার বাঁধের দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজীর কয়েকটি গ্রামে পানি প্রবেশ করায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

ফেনী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী নুরনবী বলেন, ফুলগাজী উপজেলা যেন বন্যার কবলে না পড়ে জলকপাটের সব গেট খুলে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত এক দিনে মুহুরী নদীতে ১২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত পানি সরে যেতে ফেনী রেগুলেটরের সব গেট খুলে দেওয়া হয়। মুহুরী রেগুলেটরে স্বাভাবিক পানি প্রবাহ ২ দশমিক ৭ সেন্টিমিটার হলেও বর্তমানে সেই প্রবাহ ৩ দশমিক ৯ সেন্টিমিটারে ঠেকেছে। তবে নদীর পানিপ্রবাহ ৪ দশমিক ৫ সেন্টিমিটার হলে বন্যার আশঙ্কা রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ফেনীসোনাগাজীর বন্যা নিয়ন্ত্রণে খুলে দেওয়া হলো মুহুরী রেগুলেটরের ৪০টি গেট

প্রকাশিত : ০৮:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২