০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনবার্সনে সরকার কাজ করছে : ড. বেনজীর আহমেদ

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, হঠাৎ বন্যায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় যারা ঘরবাড়ি ফেলে এসেছেন পুলিশ তাঁর নজর রাখবে। বন্যায় মোকাবেলায় জনপ্রতিনিধি গ্রামবাসী,প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হচ্ছে। পাহাড়ের বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

আইজিপি আরও বলেন, বন্যায় আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশ ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনবার্সনে সরকার কাজ করছে বলেও জানান পুলিশ প্রধান।

এর আগে তিনি তাহিরপুর বাঁধঘাট স্কুল মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। সেখানে বানভাসিদের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদান করেন। পরে বন্যা কবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করে বিশ্বম্ভপুর থানায় আশ্রয় নেয়া বন্যার্ত লোকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনবার্সনে সরকার কাজ করছে : ড. বেনজীর আহমেদ

প্রকাশিত : ০৫:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২