০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘আপনজন’ হারানো বা চেনার গল্পে অপূর্ব

আপনজনের মৃত্যু হলে স্বজনদের কেমন লাগে। কিংবা দুঃসময় এলে আপনজনরা কতোটা আপন থাকে। এমনই এক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘আপনজন’।

যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সঙ্গে কেয়া পায়েল। সিএমভি’র ব্যানারে নাটকটি সম্প্রতি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ।

নির্মাতার ভাষ্যে, ‘অনেকদিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি বলে মনে হয়। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। বাকিটা দর্শকদের রায়।’

‘আপনজন’-এ দেখা যাবে একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি।

এতে প্রবাসী কামরুল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার প্রেমিকা আঁখি চরিত্রে কেয়া পায়েল। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘আপনজন’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

‘আপনজন’ হারানো বা চেনার গল্পে অপূর্ব

প্রকাশিত : ০৫:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২