০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পদ্মার বুকে নৌযানের মেলা

  • মাদারীপুর
  • প্রকাশিত : ১০:৪০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • 89

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটের জনসভাস্থলে আসছেন মানুষ। শনিবার (২৫ জুন) ভোর ৫টা থেকে লঞ্চে আসতে শুরু করেন বরিশাল, পটুয়াখালী ও বরগুনাসহ দক্ষিণাঞ্চলের মানুষ। লঞ্চের পাশাপাশি লাল সবুজে সুসজ্জিত ট্রলার ও নৌকা নিয়েও জনসভাস্থলে আসছেন অনেকে।

সরেজমিনে দেখা যায়, চোখ যতদূর যায় নদীতে ভাসছে কয়েকশ লঞ্চ, ট্রলার আর ডিঙি নৌকা। এ যেন নদীর বুকে নৌযানের মেলা বসেছে। নৌযানগুলো রঙ-বেরঙে সুসজ্জিত করা হয়েছে। নৌযান থেকে নেমেই জনসভাস্থলে জড়ো হচ্ছেন মানুষ।

এদিকে জনসভাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক টিম হিসেবে কাজ করছে। জনসভাস্থলের রঙ-বেরঙের বেলুন ওড়ানোর মধ্য দিয়ে জনসভাস্থলে সৌন্দর্য তৈরি করা হয়েছে।

বরিশাল থেকে আসা আ. রহমান বলেন, ‘প্রায় ৫০টি লঞ্চ বরিশাল থেকে প্রধানমন্ত্রীর জনসভায় আসবে। এ পর্যন্ত প্রায় ২০টি লঞ্চ চলে এসেছে। আরও ৩০টি লঞ্চ জনসভাস্থলের উদ্দেশ্যে আসছে। শুক্রবার সন্ধ্যার দিকে আমরা লঞ্চে উঠি। পদ্মা সেতু হওয়ায় লঞ্চে যাতায়াত করা হবে না। লঞ্চের এ যাত্রাই আমাদের শেষ যাত্রা। এরপর আমরা পদ্মা সেতুতেই ঢাকা যাবো।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

পদ্মার বুকে নৌযানের মেলা

প্রকাশিত : ১০:৪০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২