০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আনন্দ র‍্যালি

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।

বর্ণাঢ্য র‍্যালিটি আজ শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সদর দপ্তর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আবাসিক মেডিকেল অফিসার সুমিত কুমার বসাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলিসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আনন্দ র‍্যালি

প্রকাশিত : ০৩:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২