০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে খানসামায় আনন্দ র‌্যালি

বাঙ্গালীর সাহসের প্রতীক, সক্ষমতার প্রতীক, আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে মাইলফলক পদ্মা সেতু। পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়। স্বপ্নের বাস্তবায়ন। বহুল আলোচিত বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর যাত্রা শুরু। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি সত্যিই গৌরবের দিন। আজ যাত্রা করল বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতু সেই উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ পুলিশ খানসামা থানার আয়োজনে “আমার টাকায় আমার সেতু, বাংলাদেশর পদ্মা সেতু”- এ স্লোগান নিয়ে আজ ২৫ শে জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশ খানসামা থানা একটি আনন্দ র‌্যালি বের করেন। শনিবার সকাল সাড়ে ১০টায় থানা থেকে সুসজ্জিত র‌্যালিটি বের হয়ে খানসামার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। উক্ত র‌্যালিটির নেতৃত্ব প্রদান করেন খানসামা থানার নবাগত অফিসার ইনচার্জ চিত্র রঞ্জন রায়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, খানসামা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ। আরো উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ তাওহীদ ইসলাম, উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন, এসআই শামীম আশরাফুল, থানার পুলিশ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

দেশের উন্নয়ণ, কল্যাণ ও ভাবমূর্তি বৃদ্ধিতে শেখ হাসিনা অত্যন্ত উচ্চাভিলাষী। নিজ মেধা, বিচক্ষণতা ও পরিকল্পনায় সকল অভিলাষ একটির পর একটি বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ণের শিখরে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে খানসামায় আনন্দ র‌্যালি

প্রকাশিত : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২