০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার দায়ে ট্রলারসহ দুই জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের পশুর নদীতে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার বিকেল ৫টার দিকে মোংলার সুন্দরবনের পশুর নদীর মরাপশুর ফরেস্ট অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যাতে কেউ বনে প্রবেশ করে মাছ ধরতে না পারে সেজন্য বন জুড়ে টহল বাড়ানো হয়েছে। শুক্রবার বিকেলে নিয়মিত টহলকালে বনের মরাপশুর এলাকায় ট্রলার নিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে দেখে দুই জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলো বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও হায়বাদ আলী শেখ (৪০)। এ সময় তাদের ট্রলার, জাল ও মাছের পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত এক হাঁড়ী মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর সন্ধ্যা ৬টার দিকে আটককৃতদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এ অভিযানে চাঁদপাই রেঞ্জের ফরেস্টার মোঃ মিজান ও মরাপশুর অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাছের প্রজনন মৌসুম হওয়ায় ১লা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার দায়ে ট্রলারসহ দুই জেলে আটক

প্রকাশিত : ০৪:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২