০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইবিতে উৎসবের আমেজ

কোটি বাঙালির দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হলো আজ। ঐতিহাসিক এই দিনটির সাক্ষী হতে উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এ উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৫ জুন) বেলুন উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত মু আতাউল হক প্রমুখ।

এছাড়াও আনন্দ র‌্যালির অংশ হিসেবে সকল বিভাগের শিক্ষক, হলসমূহ, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। অতঃপর মিলনায়তনে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইবিতে উৎসবের আমেজ

প্রকাশিত : ০৫:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২