০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টাঙ্গাইলে করোনায় এক জনের মৃত্যু

টাঙ্গাইলে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কালীপদ দাস (৮৭)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার শিংগাটা এলাকার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় আটটি নমুনা পরীক্ষা করে নতুন করে দুই জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৫ ভাগ।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মৃত কালিপদ দাস করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি হন। পরবর্তীতে তিনি শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, মৃত ব্যক্তি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। তিনি করোনার প্রতিরোধে টিকার সকল ডোজ নিয়েছিলেন।

তিনি আরো বলেন, জেলায় করোনায় সংক্রমণের হার আবারো বাড়ছে। বেশির ভাগ ক্ষেত্রেই স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। যার ফলে সংক্রমণের হার বাড়ছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

টাঙ্গাইলে করোনায় এক জনের মৃত্যু

প্রকাশিত : ০৭:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২