০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আঁখি আলমগীরের ‘পিয়া গিয়েছে দুবাই’

প্রিয় মানুষ যখন দূরে থাকে তখন মনে হয় সব কিছু থেকেও যেন কিছুই নাই। প্রিয় মানুষটির অভাব তাকে সব সময় তাড়া করে বেড়ায়। পৃথিবীর সব কিছুই তার কাছে তুচ্ছ মনে হয়। দূরে থাকা প্রিয় মানুষের অনুভুতিগুলো এবার গানে তুলে ধরলেন সুকণ্ঠী গায়িকা আঁখি আলমগীর। গানের শিরোনাম ‘পিয়া গিয়েছে দুবাই’।

গানটির কথা লিখেছেন ভারতের জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর-সংগীত করেছেন সে দেশের সংগীত পরিচালক আকাশ সেন। সম্প্রতি ভারতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আর এর ভিডিও নির্মাণ করেছেন বাংলাদেশের চন্দন রায় চৌধুরী।

আঁখি আলমগীর বলেন, ‘যারা নাচতে পছন্দ করে, এনজয় করতে পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে এই গানটি। একটি সুইট সং এটি। যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি ফিল করতে পারবে। গানটিকে আমরা কিছুটা ফান অ্যান্ডি ড্যান্স এর মিশেলে উপস্থাপন করছি শ্রোতাদের কাছে। যখন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব দা গানটি শুনলেন, দাদা খুবই পছন্দ করলেন। আমি আশা করছি, শ্রোতা-দর্শকদেরও গানটি ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহায় গানটি ভিডিও আকারে প্রকাশ হবে তাদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশের একাধিক অ্যাপসে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

আঁখি আলমগীরের ‘পিয়া গিয়েছে দুবাই’

প্রকাশিত : ০৭:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২