সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বাইনতলা খাল পুনরায় খননের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মৎস্য অধিদপ্তরের অধীন জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে ২০২১-২০২২ অর্থ বছরে খালটির পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে। এলাকাবাসী জানায় খালটি দীর্ঘদিন পুনঃখনন না করায় বদ্ধ খাল হিসেবে পরিনত ছিল। ফলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হত। খালটির এলসিএস কমিটির সভাপতি গাজী আব্দুস সাত্তার জানান,সরকারী নিয়মনীতি মেনেই খালটি পুনঃখনন করা হয়েছে এবং খালটি পুনঃখনন এর ফলে যেমন জলাবদ্ধতা দুর হবে তেমনি মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। রঘুনাথপুরের ইউপি সদস্য মোঃ ইনছাপ মোল্ল্যা জানান জনগনের দীর্ঘদিনের দাবি ছিল খালটি পুনঃখনন করার সেই দাবিটা পূরণ হয়েছে। এজন্য তিনি সরকারকে এবং মৎস্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব স্নিগ্ধা খাঁ বাবলী জানান ২০২১-২২ অর্থ বছরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উদপাদন বৃদ্ধি প্রকল্পে তালা উপজেলায় বাইনতলা খাল পুনঃখনন (অংশ-০১) নামে একটি মাত্র খাল পুনঃখনন করা হয়েছে। খননের ফলে জলাশয়টিতে যেমন মৎস্য উদপাদন বৃদ্ধি পাবে তেমনি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং খালের তীরবর্তী মৎস্য ঘেরেও মৎস্য উদপাদন বৃদ্ধি পাবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















