০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরালসহ জনসেবা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার মুর‌্যালসহ মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বাংলাদেশ প্রশাসন সার্ভিসের তিন কর্মকর্তার নামে মঞ্চ ও তোরণের নাম করণসহ টাঙ্গাইলে জন সাধারণের জন্য ‘জনসেবা চত্বরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সদরে নির্মিত জনসেবা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ প্রশাসন সার্ভিসের যে সকল সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের স্মরণে এই জনসেবা চত্বরের ভিত্তি স্থাপন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের দৃষ্টি নন্দন ম্যুরাল সম্বলিত ‘মুক্তমঞ্চ’। মুক্তমঞ্চটির নামকরণ করা হবে টাঙ্গাইল জেলার কৃতি সন্তান কুমিল্লা জেলার মুক্তিযুদ্ধকালীন প্রাকবাহিনীর হাতে শহীদ জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের নামে। এতে থাকবে দুটি প্রবেশ তোরণ। প্রথম তোরণটি স্বাধীনতাত্তোর টাঙ্গাইল জেলার প্রথম জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম নামে ও অপর তোরণটি টাঙ্গাইল জেলার কৃতি সন্তান মুক্তিযুদ্ধকালীন সরকারের অর্থ সচিব ও পরবর্তী সময়ে জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার আসাদুজ্জামানের নামে। মেঘনা গ্রুপের আর্থিক সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরালসহ জনসেবা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত : ০৬:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২