০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কটিয়াদীতে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

  • কটিয়াদী
  • প্রকাশিত : ০৬:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • 68

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ সহ ৪টি ইউনিয়নে গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বনগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুই থেকে তিন হাজার নারী- পুরুষ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে উৎসবমূখর পরিবেশে সিরিয়াল ধরে ছবি তুলছে। বনগ্রাম ইউনিয়ন পরিষদ ছাড়াও করগাঁও, আচমিতা ও ধূলদিয়া ইউনিয়ন পরিষদে নতুন ভোটার কার্যক্রম উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে মাঠ পর্যায়ে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ” ইতোমধ্যে উপজেলার ৪ টি ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে নতুন ভোটার কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শীঘ্রই সম্পন্ন হবে”।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

কটিয়াদীতে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

প্রকাশিত : ০৬:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২