শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার উত্তর বাজারে রোববার দুপুর ১২টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানা পুলিশ লোকনাথ নামে একটি সেলুন থেকে ২৪ বোতল বিদেশী মদ ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
এ সময় পুলিশ উজ্জল কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট এর সত্বাধিকারী মাদক ব্যবসায়ী সঞ্জয় রায় (২৪) ও লোকনাথ হেয়ার কার্টিং সেলুন এর মালিক মাদক ব্যবসায়ী লোকনাথ চন্দ্র শীল (২৫) কে আটক করেছে। সঞ্জয় রায় নালিতাবাড়ী পৌরসভার উত্তর বাজার কাচারিপাড়া মহল্লার মধু রায়ের পুত্র এবং লোকনাথ চন্দ্র শীল একই মহল্লার পানেস চন্দ্র শীলের পুত্র।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন-২৪ বোতল বিদেশী মদ ও ১৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার দায়ের করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















