১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

৮ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

থাইল্যান্ডে প্রায় ৮ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ সোমবার বেলা ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

আজ সোমবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রওশন এরশাদকে স্বাগত জানাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। রওশন এরশাদের সঙ্গে তা ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদসহ পরিবারের সদস্যরা।

বিমানবন্দরে রওশন এরশাদকে স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, মসিউর রহমান রহমান রাঙ্গা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নাসরিন জাহান রতনা, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মো. জহিরুল ইসলাম জহির প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

৮ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

প্রকাশিত : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২