০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মোটরসাইকেলবাহী পিকআপও ফিরিয়ে দেয়া হচ্ছে পদ্মা সেতুতে

পদ্মা সেতুতে অপ্রীতিকর ঘটনার কারণে আজ সোমবার সকাল থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। তাই সকালে সেতুর উভয়প্রান্তে আসা মোটরসাইকেলগুলো টোলপ্লাজা থেকে ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ।

তবে জরুরি প্রয়োজনে আসা মোটরসাইকেল আরোহীরা পিকআপে করে সেতু পারাপার হচ্ছিলেন। এতে তাদের গুনতে হচ্ছিল অতিরিক্ত পিকআপ ভাড়া। কিন্তু দুপুর থেকে মোটরসাইকেলবাহী পিকআপও ফিরিয়ে দিচ্ছে পদ্মা সেতুর টোলপ্লাজা কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অনেক বাইক আরোহী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পদ্মা সেতুর জাজিরাপ্রান্তের টোলপ্লাজার ম্যানেজার কামাল হোসেন বলেন, ভারী মালামাল পারাপারের জন্য পিকআপের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু পিকআপে করে মোটরসাইকেল ও মানুষ পারাপারের অনুমতি নেই। তাই এগুলো আমরা বন্ধ রেখেছি।

উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু যানবাহনের জন্য খুলে দেয়ার প্রথমদিনেই ঘটে অপ্রীতিকর ঘটনা। সেতুতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনায় কবলে পড়ে দুই আরোহী নিহত হন। এছাড়া সেতুতে মোটরসাইকেল থামিয়ে সেলফি তোলা, টিকটক করা ও সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ঘটনাও ঘটে।

এতে আজ সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন

মোটরসাইকেলবাহী পিকআপও ফিরিয়ে দেয়া হচ্ছে পদ্মা সেতুতে

প্রকাশিত : ০৫:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২