নীলফামারীর ডিমলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে হৃদয় চন্দ্র রায় (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (২৬-জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মৃতঃ জাহাঙ্গীর আলম এর ছেলে জাহিদ ইসলামের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় একই ইউনিয়নের কেয়ার বাজার সংলগ্ন রামডাঙ্গা এলাকার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা কান্দু রায়ের ছেলে। সে ওই মাছের ঘেরে দীর্ঘদিন যাবত দিনমজুরের কাজ করে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাছের ঘেরে কাজ করছিলেন হৃদয়। বিকেলে ঘেরে বাঁশের ঝাড় ফেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। আশপাশের লোকজন ছুটে এসে ঐখানে থাকা বৈদ্যুতিক লাইনের সুইচ বন্ধ করে তার মরদেহ উদ্ধার করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ রাতেই (ময়নাতদন্ত ছাড়াই) হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















