১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বরিশাল ক্যাডেট কলেজে নবনির্মিত ক্যাডেট হাউস উদ্বোধন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সোমবার (২৭-০৬-২০২২) বরিশাল ক্যাডেট কলেজের নবনির্মিত ক্যাডেট হাউসের তিনটি ভবন শুভ উদ্বোধন করেন। ছবি : আইএসপিআর

দক্ষিণবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ বরিশাল ক্যাডেট কলেজের নবনির্মিত ক্যাডেট হাউসের তিনটি ভবন আজ সোমবার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ১২টি ক্যাডেট কলেজে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে। প্রথম পর্বের উন্নয়ন কার্যক্রমগুলো ২০১৮ সালে শুরু হয়। তার মধ্যে অন্যতম একটি হলো বরিশাল ক্যাডেট কলেজের নতুন ক্যাডেট হাউস।

আজ ওই উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক, সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীরা।
নবনির্মিত ৩টি ত্রিতল ক্যাডেট হাউস উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান মোস্তফা অডিটোরিয়ামে ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এসময়ে তিনি ক্যাডেটদের দক্ষ ও যোগ্যরূপে গড়ে ওঠার মধ্য দিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের দূরদর্শী ও বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনার সুফল যেমন দেশবাসী পেয়ে যাচ্ছে, তেমনি ক্যাডেট কলেজগুলোও সেই উন্নয়ন পরিকল্পনায় যুক্ত হয়েছে এবং এর সুফল পেতে থাকবে।

নতুন ক্যাডেট হাউসগুলো ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশ এবং লালনে ইতিবাচক ভূমিকা পালন করবে। এ ছাড়া নবনির্মিত এই অবকাঠামো ক্যাডেটদের নবোদ্যমী করার পাশাপাশি তাদের প্রশিক্ষণকে আরও সহজতর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেনাবাহিনী প্রধান নবনির্মিত ক্যাডেট হাউস উদ্বোধন শেষে বৃক্ষরোপণ এবং ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

বরিশাল ক্যাডেট কলেজে নবনির্মিত ক্যাডেট হাউস উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশিত : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২