১১:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবলীগ নেতাসহ নিহত ২

রংপুরের মিঠাপুকুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাফিজার রহমানসহ (৩৮) দু’জন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরেরহাটে এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার এসআই আশীষ কুমার জানান, মোস্তাফিজার রহমান তার স্ত্রীকে নিয়ে সোমবার সকালে শ্বশুরবাড়ি উপজেলার ছড়ান এলাকায় আসেন। স্ত্রীকে নামিয়ে দিয়ে প্রাইভেটকার নিয়ে সকাল ৯টার দিকে তিনি রংপুর যাচ্ছিলেন।

এসময় ফকিরের হাট এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে বসে থাকা আলেফ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের বাড়িতে গিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই আলেফ উদ্দিনসহ মোস্তাফিজার মারা যান। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবলীগ নেতাসহ নিহত ২

প্রকাশিত : ১২:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮