আবির শিক্ষিত যুবক। হঠাৎ করে গ্রামে কান্না ঘর বানিয়ে সবার কাছে হাসির পাত্র হিসেবে বিবেচিত হয়। আর এটা
কোন ভাবেই মেনে নিতে পারেনা, তার মা দিলরুবা বেগম, ও ভালোবাসার মানুষ মিমি। সকলে তাকে কানড়বা ঘর
ভেঙ্গে ফেলতে বললে ও সে রাজী হয় না। আর এতে মা ও মিমি দুই জনেই তার উপর ক্ষিপ্ত ।
আবিরের কান্না ঘরের বৈশিষ্ট হলো, এখানে যে কেউ মনের ইচ্ছে মতো চিৎকার করে কানড়বা করতে পারে। তাদের
মাঝের জমে থাকা নীল কষ্ট দূর করতে পারে। কানড়বা করে মনকে শান্তনা দিলে অনেকেরই যুগ যুগ ধরে বহন করা
সকল কষ্ট লাঘব হয়। আর এই কানড়বা ঘরের মাঝে আছে বিভিনড়ব জীবন বোধের উক্তি। যা পরে মানুষ তার জীবনের
মানে উপলদ্ধি করতে পারে। আছে একটি টেলিফোন, যা দিয়ে মনোবিজ্ঞানীর সাথে কথা বলে সঠিক সিদ্ধান্ত নিতে
পারে। তারা সুইসাইডের মতো মহা পাপ থেকে নিজেকে বিরত রাখে এবং পরিবার পরিজনের সাথে জড়িয়ে
জীবনের মানে খুজে পায়। এমনি এক গণ্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কান্না ঘর’ রচনা এন . ডি আকাশ
নাটকটি পরিচালনা করেছেন পরিচালনা সবুজ খান ।
এতে অভিনয় করেছেন শ্যামল মওলা, সালহা খানম নাদয়িা, সূচনা সিকদার, সম্পা নিজাম, সেলজুক, জাহাঙ্গীর আলম, মশিউল হক মনা সহ আরো অনেকে।
নাটকটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৮:১০ মিনিটে শুধু মাত্র বৈশাখী টেলিভিশনে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























