১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বৃষ্টিপাত ও ভারতীয় ঢলের পানিতে আবারও সুনামগঞ্জে সুরমা পানি বৃদ্ধি পাচ্ছে

টানা বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সুরমা নদীর পানি বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সমান্য পানি বাড়লেই সুরমার পানি বিপদসীমার উপরে ওঠে যাবে।

গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বন্যার পানি ধীর গতিতে কমায় এখনও অনেকের ঘরবাড়ি থেকে পানি নামেনি। ফলে বন্যা আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে পারেনি।

এতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি ও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি আজ বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

গতকাল থেকে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা করছেন নদীর তীর ও নিচু এলাকার লোকজন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানিয়েছেন, সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি, সকালেই এলেন ঢাকায়

বৃষ্টিপাত ও ভারতীয় ঢলের পানিতে আবারও সুনামগঞ্জে সুরমা পানি বৃদ্ধি পাচ্ছে

প্রকাশিত : ০৬:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২