০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

তৌসিফ-পায়েলের ‘জান কোরবান’

যে কোনও ঈদে অসংখ্য নাটক-সিনেমা-গান প্রকাশ হলেও সেগুলোতে আসলে এই উৎসবটিকে ঘিরে তেমন কোনও গল্প পাওয়া যায় না। সে ক্ষেত্রে আসছে ঈদে ব্যতিক্রম ঘটাচ্ছেন এই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

এ দু’জনকে নিয়ে মুহাম্মদ মিফতা আনান নির্মাণ করেছেন ‘জান কোরবান’ নামের একটি নাটক। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটিতে উঠে আসছে কোরবানির ঈদের দিনের মজার গল্প। যে গল্পে থাকছে সরাসরি গরু কোরবানির প্রসঙ্গটিও।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই গল্পটির ভেতর যেমন বাস্তবতা রয়েছে তেমনি মজাও থাকছে। কোরবানির ঈদের দিন একটি পরিবারের গরু কোরবানি নিয়ে দারুণ কিছু ঘটনা ঘটবে এতে। দেখা যাবে কোরবানি দিতে গিয়ে বিপাকে পড়েন তৌসিফ। এর সঙ্গে থাকছে প্রেমও। আশা করছি দর্শকরা এই নাটকটিতে ভিন্ন স্বাদ পাবেন।’

সিএমভি জানায়, ‘জান কোরবান’ আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

তৌসিফ-পায়েলের ‘জান কোরবান’

প্রকাশিত : ০৭:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২