ফেনী জেলাধীন ফুলগাজী উপজেলার দৌলতপুরে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও বাধা প্রদান এবং প্রশাসন কতৃক
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি,বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনর রশীদ হারুন, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ,জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মশিউর রহমান বিপ্লব, সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম-আহবায়ক বৃন্দ ও সদর উপজেলা বিএনপি,পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ফেনীতে ত্রাণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন, এবং গতকাল ফুলগাজী উপজেলা বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলা ও আজ ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে বাধা প্রদান ও প্রশাসন কতৃক ১৪৪ ধারা জারির প্রতিবাদে আগামী কাল ৩ জুলাই রবিবার ফেনীর সকল উপজেলা ও পৌরসভায় এবং আগামী ৪ জুলাই সোমবার ফেনীতে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ পালনের কর্মসূচি ঘোষণা করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















