০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঢাকা-চট্রগাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (১ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চাপাতি,রামদা,ছোরা, লোহার রড,খেলনা পিস্তল এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আক্তার হোসেন (২৫),একই এলাকার জজ মিয়ার ছেলে সানি (১৯),জাহাঙ্গীর আলমের ছেলে শাওন রহমান(১৮),পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে জামাল হোসেন (৩৮),বন্দর থানার দেওয়ানবাগ কলাবাড়ি এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলের আইয়ুব হোসেন (৩৫) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার আহাম্মেদপুর এলাকার আব্দুল লতিফের ছেলে শাহিন (৩২)।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান,শুক্রবার গভীর রাতে ১৫/২০ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাতদল উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মহাসড়েকের বিভিন্ন যানবাহনের ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলাম ও এএসআই মজিবুর রহমানসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে ৬ ডাকাতকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,গ্রেফতাররা ৬ ডাকাতকে ৫ দিনের রিমান্ড চেয়ে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

ঢাকা-চট্রগাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

প্রকাশিত : ০৬:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২