নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজিয়া সুলতানা কাকলী (৪২) নামে এক বিধবা নারী ও তার আট বছর বয়সের ছেলে তালহাকে গলা কেটে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (৩ জুলাই) ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাদের বাড়ির গেটের তালা ভাঙা দেখা যায়। এসময় প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করে কোন সাড়া-শব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখে ছেলের মরদেহ খাটের উপর ও মেঝেতে রক্তাক্ত মরদেহ অবস্থায় মায়ের লাশ পড়ে আছে।
পুলিশ জানায়, ঘরের কলাপসিবল গেট কিংবা জানালা-দরজা ভেঙে প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে রাতের কোন এক সময় তাদের গলাকেটে হত্যা করে পালিয়েছে হত্যাকারীরা। ।
জানা যায়, ১০ বছর আগে উজান গোবিন্দি পশ্চিম পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আউয়ালের সঙ্গে বিয়ে হয় রাজিয়া সুলতানার। পাঁচ বছর আগে হঠাৎ আউয়াল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। টিনশেড বিল্ডিংয়ে ছেলে তালহাকে নিয়ে স্বামীর ভিটায় থেকে যান রাজিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, কাকলীর স্বামী আউয়াল মারা যাওয়ার পর থেকে ঘরে মা ছেলে একাই বসবাস করতো। তবে শনিবার রাতে কে বা কারা ঠিক কী কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। কারো সঙ্গে বিরোধ ছিল নাকি ডাকাতরা করেছে, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে মা ও ছেলেকে গলাকেটে হত্যা
-
এস.কে মাসুদ রানাঃ- - প্রকাশিত : ০৮:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- 60
ট্যাগ :
জনপ্রিয়



















