গত ০২ জুলাই ২০২২ ইং অনুমান ০৮.ঘটিকার সময় ভিক্টিম মোঃ জাহাঙ্গীর মোল্লা (৩৫), তার শ্যালক, ভাগিনা ও ভায়রাকে নিয়ে গোলাপশাহ মাজার হতে পায়ে হেঁটে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে যাওয়ার জন্য রাস্তা পারহচ্ছিলেন। এসময় পথে মনজিল এক্সপ্রেস পরিবহনের দুইটি বাস প্রতিযোগিতামূলকভাবে দ্রুত গতিতে গাড়ী চালানোর কারনেনিয়ন্ত্রণহীন হয়ে পড়লে একটি বাস ভিক্টিম মোঃ জাহাঙ্গীর মোল্লা (৩৫)কে চাপা দিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়।
উক্ত ঘাতক বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই ভিক্টিমের মৃত্যু হয়। দুর্ঘটনা পরবর্তীতে ঘাতক বাসের ড্রাইভার বাসটি রেখে কৌশলেপালিয়ে যায়। উক্ত দুর্ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনাটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া অত্যন্তগুরুত্বের সাথে প্রচার করে। ভিক্টিম মৃত মোঃ জাহাঙ্গীর মোল্লা ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
তার পিতা জীবিত নেই। বৃদ্ধ মা, স্ত্রী ও ০৪ শিশু কন্যা সন্তান নিয়ে তার অভাবের সংসার। তার বড় কন্যা সন্তানের বয়স ০৮এবং ছোট কন্যা সন্তানের বয়স ০৪ মাস। ভিক্টিম কৃষি কাজ করে তার পরিবারের ভরণপোষণ করতেন। একমাত্র উপার্জনক্ষমব্যক্তির মৃত্যুতে তার পুরো পরিবারটি সম্পূর্ণরূপে অসহায় এবং নিঃস্ব হয়ে পড়েছে।
উক্ত দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় পল্টন মডেল থানার মামলানং-০৪, ০২ জুলাই ২০২২ দায়ের করেন। পল্টন মডেল থানাধীন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটের সামনে পাকারাস্তার উপর হতে মনজিল এক্সপ্রেস পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৯৬৩০ ঘাতক বাসটি জব্দ করা গেলেও ঘাতক গাড়ীর চালকপালিয়ে যায়। এরই প্রেক্ষিতে র্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারীবৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব ৩ এর আভিযানিক দল গত ০৪ জুলাই ২২ ইং রাতে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানা এলাকাহতে মনজিল এক্সপ্রেস পরিবহনের ঘাতক বাসের চালক মোঃ আল-আমিন (৩২)মুন্সিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে কর্মজীবনের শুরুতে গার্মেন্টস শ্রমিক হিসেবে ০৫ বছর কাজ করেছে।২০১২ সালে তার বড় ভাইয়ের মাধ্যমে বলাকা বাসে ০৪ বছর যাবৎ হেলপারের কাজে নিযুক্ত ছিল। ২০১৭ সালে গাড়ির চালকহিসেবে সে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হয় এবং মনজিল এক্সপ্রেস পরিবহনের চালক হিসেবে দৈনিক ৭০০-৮০০ টাকা মজুরিতেগাড়ি চালায়।তার ড্রাইভিং এর উপর কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। গাড়ীর হেলপার হিসেবে চালকের কাছ থেকে সে ড্রাইভিংশিখেছে।
ভিক্টিমের আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার দিন সকাল ০৮ ঘটিকার সময় ভিক্টিম তার শ্যালক, ভাগিনা ওভায়রাকে নিয়ে গোলাপশাহ মাজার হতে পায়ে হেঁটে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন।
প্রতিযোগিতামূলকভাবে দ্রুত গতিতে গাড়ী চালানোর কারনে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে একটি বাস ভিক্টিম মোঃ জাহাঙ্গীর মোল্লা(৩৫)কে চাপা দিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। উক্ত ঘাতক বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই ভিক্টিমের মৃত্যু হয়।কাওরানবাজারর্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব -৩ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান গ্রেফতারকৃতআসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























