১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম স্টেশনে ট্রেনের টিকিটসহ র‍্যাবের হাতে ২ রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্য আটক

সোনার বাংলা ট্রেনের টিকিট বেশি দামে বিক্রি করার সময় রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) দুজনকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৭।

৪ জুন সোমবার রাতে চট্টগ্রাম স্টেশন থেকে তাঁদের আটক করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়।

র‍্যাব ৭ জানায়, এই দুজনের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সোনার বাংলা ট্রেনের ৯টি টিকিট পাওয়া গেছে। এসব টিকিট তাঁরা বেশি দামে কালোবাজারে বিক্রি করার জন্য চেষ্টা করছিল।

আটক দুজন হলেন- চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত হাবিলদার মো. রবিউল ইসলাম ও সিপাহি মো. ইমরান।

আরএনবির সহকারী কমান্ড্যান্ট সত্যাজিত দাশ বলেন, আটক দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম স্টেশনে ট্রেনের টিকিটসহ র‍্যাবের হাতে ২ রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্য আটক

প্রকাশিত : ০৭:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২