০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

হালিমা খানম, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে আরমান মিয়া (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (০৪ জুলাই) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আঁখি নূর (১৪) নামের অপর এক শিক্ষার্থী আহত হয়। নিহত আরমান পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের হেলাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আরমান মিয়া ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী আাঁখি নূরসহ কয়েকজন পানিশ্বর দক্ষিণ বাজারের একটি ভবনে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে তারা ওই ভবনের ছাদের ওপরে উঠলে আরমান ও আঁখি সেখানে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়।
এ সময় আরমান ছিটকে দোতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে আাঁখি গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ০৭:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২