ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪।সোমবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে সরাইল কুট্টাপাড়া ফ্লামিংগো সিএনজি পাম্পের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আবু বক্কর সিদ্দিক প্রকাশ মঞ্জিল (২৫) ও মাসুদ রানা (১৯)।
র্যাব জানায়, সরাইল থানাধীন কুট্টাপাড়ার ফ্লামিংগো সিএনজি ফিলিং স্টেশন (লাল পাম্প) এর সামনে ঢাকা-সিলেট মহাসড়ক অবস্থান নেয় র্যাব ভৈরবের একটি দল। এ সময় ঢাকাগামী একটি ট্রাকে অভিযান চালানো হয়। এসময় ট্রাকের ভেতর থেকে ৮৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















