স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জে সেনাবাহিনী পাঠানো হয়েছে তাই তাদের প্রধানমন্ত্রী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা এখানেই থাকবে এবং যতদিন প্রয়োজন হবে ততোদিন তারা থাকবেন মানুষের সেবা করে যাবেন।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের বন্যা পরবর্তী আইনশৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রমসহ আর্থিক বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা আসলে যতক্ষণ খবর পাচ্ছিলাম ঘন্টায় ঘন্টায় পানি বাড়ছে এতো তড়িৎ গতিতে যে পানি বেড়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা ছিল না আসলেই এটি স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। আপনারা যে ক্ষয়ক্ষতির পরিমাণ বলেছেন সেটি আসলে বন্যা হলে কিছু তাকে না মানুষের বাড়িঘর ডুবে যায়। ১৯৮৮,৯৮, ২০০৪ সালের বন্যা আমরা মুখাবেলা করিছি। আমি যখন খবরটা জানতে পারলাম খারাপ অবস্থা তখনি ডিআইজি সাথে কথা বললাম তিনি বললেন তিনিও পানির নিচে তখন জানতে পারলাম বিদ্যুত চলে গিয়েছে সেই সময় আমি বিজিবির সিওকে জানলাম আপনি দ্রুত আপনার এলাকাগুলো এখনই চলে যান এবং উদ্ধার তৎপরতা চালান। পুলিশও উদ্ধার শুরু করেছে তবে তাদের প্রস্তুতি ছিল না কারণ স্পিডবোট ছিল না, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিলেন সেনা নৌ কোস্টগার্ডকে সচল করে সেখানে পাঠিয়ে দেও। আমরা দ্রুত তাদের চলে যেতে বলি নৌ কোস্টগার্ড তারাও অনেক কষ্ট করে আসছে কারণ প্রচুর স্রোত ছিল। আমরা উদ্ধার তৎপরতা চালিয়েছি এবং মানুষদের মধ্যে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
আসাদুজ্জামান খান আরও বলেন, সুনামগঞ্জের হাওর এলাকায় বন্যা মোকাবেলায় আমরা সুনামগঞ্জের প্রত্যেক থানায় ইঞ্জিন চালিত নৌকা বা স্পিডবোটের ব্যবস্থা করে দেয়া হবে, এছাড়া আপনারা বলেছেন সুনামগঞ্জে কোস্টগার্ড এর কার্যালয় করার জন্য কিন্তু এটি হবে না কারণ তারা উপকূপে থাকবে কারণ তাদের নীতিমালায় উপকূলকে ঘিরেই তবে এটা বলতে পারব যখনই প্রয়োজন হবে আমরা কোস্টগার্ড পাঠিয়ে দিব এবারও আমরা যেমনটা করেছি। সেনাবাহীনি এখানে এসেছে নৌ বাহীনি এসেছে ঠিক তেমনি যখনই প্রয়োজন হবে কোস্টগার্ড পাঠিয়ে দেয়া হবে। এছাড়া সুনামগঞ্জে ফায়ার সার্ভিসের ডুুবুরি বাড়ানোর যে প্রস্তাব দেয়া হয়েছে সেটি আমরা করে দিব বর্ষা মৌসুমে আমরা এখানে ডুবুরী দল বাড়িয়ে দেয়া হবে।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















