০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সরাইলে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খালের পানিতে ডুবে আরাফাত মিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে হালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত উপজেলা সদর ইউনিয়নের হালুয়া পাড়া গ্রামের মুরাদ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরাফাত বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সরাইলে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২