০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তির কারাদন্ড

ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম গৌরীপুর অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ০.৫ গ্রাম হেরোইন সহ তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দন্ড দেয়া হয়।

দন্ড প্রাপ্তরা হলেন ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (৩৫) ১৮ মাস কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা, চুড়ালি গ্রামের মোচন মিয়ার ছেলে মোঃ সোহাগ (৪০) ৩ মাস কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা ও নন্দীগ্রামের হারুন অর রশীদের ছেলে মোঃ সুমন (২৫) ৩ মাস কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তির কারাদন্ড

প্রকাশিত : ০৩:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২