০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ঈশ্বরগঞ্জে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১২ জন রোগীকে ৫০ হাজার করে ৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ সমাজ সেবা অফিসের কর্মকর্তা -কর্মচারী ও ক্যান্সার আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে আরও জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে ১২ জন অসহায়-দরিদ্র রোগীর মধ্যে ১০ জনকে আজ ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। অপর দিকে একজন মৃত্যু বরণ করায় তার টাকা অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ঈশ্বরগঞ্জে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা

প্রকাশিত : ০৪:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২