ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার খয়েরতলা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। যশোরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এ সময় পিকআপের সামনে বসে থাকা দুই মাছ ব্যবসায়ী লুৎফর রহমান ও ওহিদুর রহমান গুরুত্বর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লুৎফর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর ও ওহিদুর রহমান যশোরের চাঁচড়া এলাকার বাসিন্দা।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















