০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আটক চার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে সিদ্ধিরগঞ্জে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হল- মোঃ নাঈম (১৯), মোঃ যুবরাজ (১৯), মোঃ দিপু (২০) ও মোঃ পিয়াস (২০)।

গত (২৯ জুন) রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল তাতখানা সৈয়দপুর এলাকার রোহানের ২য় তলা বাড়ীর ছাদের এ ঘটনা ঘটায় অভিযুক্তরা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গত (২৯ জুন) ঘটনার পর বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আটক করেছে।

ওসি আরো জানান, ধর্ষণের শিকার মেয়ের সাথে গ্রেফতারকৃত নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই সূত্র ধরে তাকে এনে সংবদ্ধভাবে গণধর্ষণ করে অভিযুক্তরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আটক চার

প্রকাশিত : ০৬:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২