০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ঈদের সময় কোনো ডায়েট নয়: বুবলী

চিত্রজগতে টিকে থাকার জন্য ফিটনেসের বিকল্প নেই। এ কারণে রুপালি জগতের প্রায় সবাই কম-বেশি ডায়েট মেনে চলেন। এই তালিকায় নায়িকাদের নাম একটু বেশিই শোনা যায়। এটা খাওয়া বারণ, ওটা খাওয়া বারণ এ তাদের নিত্যদিনের ব্যাপার। কিন্তু ঈদের ক’টা দিন ডায়েট মেনে চলতে রাজি নন শবনম বুবলী। তবে করোনার বিধিনিষেধ শতভাগ মেনে চলতে চান তিনি।

বুবলী বলেন, আমার ভীষণ ভালো লাগছে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গত তিন বছর কোভিড যাচ্ছে, আসছে। করোনার প্রভাব কিন্তু এখনো আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সমস্ত বিধিনিষিধ মেনে ঈদ উদযাপন করবো।

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন শবনম বুবলী। যেহেতু খেতে এবং খাওয়াতে পছন্দ করেন সেহেতু নিজেই রান্না করবেন। ‘ঈদে ভারী খাবার বেশি খাওয়া হয়। ঈদের এ ক’টা দিন কোনো ডায়েট নয়। ঈদের সময় ডায়েট করতে হবে এর পক্ষে নই আমি।’ বলেন এই চিত্রনায়িকা।

এ ব্যাপারে তার পরামর্শ হলো ‘জিম করার জন্য সারা বছর রয়েছে সুতরাং এই সময়টুকু পেটপুরে খান। আর যতটুকু সম্ভব আশেপাশের মানুষদের নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন। শুধু ঈদের দিন নয়, বছরের প্রতিটি দিন আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকুন। নিরাপদে থাকুন। সবার ঈদ আনন্দময় হোক।’

নিজেকে ও পরিবারকে ভালোবাসার পরামর্শও দিয়েছেন শবনম বুবলী।

ট্যাগ :
জনপ্রিয়

ঈদের সময় কোনো ডায়েট নয়: বুবলী

প্রকাশিত : ০৭:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২