০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

দক্ষিণ কোরিয়ায় পুরস্কার পেল ‘মশারি’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • 55

দক্ষিণ কোরিয়ার বুচেন আন্তর্জাতিক ফ্যান্টাসটিক চলচ্চিত্র উৎসবে নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ পুরস্কৃত হয়েছে। ‘বুচেন চয়েস’ ক্যাটাগরিতে ‘জুরিস চয়েস ফর শর্ট ফিল্ম’ পুরস্কার পেয়েছে স্বল্পদৈর্ঘ্যটি।  

‘বুচেন চয়েস’ ক্যাটাগরির সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘লুইসিয়েন ইন আ ওয়ার্ল্ড  উইদাউট সলিটিউড। ’

এ ছাড়া অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে গ্রিসের ‘ব্রুটালিয়া, ডে অব লেবার।

সেরা স্বল্পদৈর্ঘ্য ‘লুইসিয়েন ইন আ ওয়ার্ল্ড  উইদাউট সলিটিউড। ’ পুরস্কার হিসেবে পেয়েছে ৫০ লাখ ওন (দক্ষিণ কোরীয় মুদ্রা)  বা বাংলাদেশি টাকায় সাড়ে তিন লাখ টাকার মতো। এ ছাড়া ‘মশারি’ পুরস্কার হিসেবে পেয়েছে ৩০ লাখ ওন বা বাংলাদেশের দুই লাখ টাকার মতো।

‘মশারি’ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এই উৎসবে অংশ নিতে গত ৮ জুলাই নুহাশ হুমায়ূনের সঙ্গে দক্ষিণ কোরিয়া গিয়েছেন সুনেরা। সুনেরাহ ছাড়াও এতে অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের নাতনি ও শীলা আহমেদের মেয়ে অনোরা।

ফেসবুক হ্যান্ডেলে এক প্রতিক্রিয়ায় সুনেরা বলেন, ‘এখানকার দর্শক আমার সিনেমাটি খুব পছন্দ করেছে, অনেকে আমার অভিনয়েরও প্রশংসা করেছে। একটা অন্যরকম ভালোলাগা কাজ করছে। এই উৎসবটি দক্ষিণ কোরিয়ায় খুবই জনপ্রিয়। ‘

নুহাশ জানান, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে, এমন পটভূমিতে দুই বোনের গল্প দেখানো হয়েছে ‘মশারি’-তে। ভৌতিক ঘরানার এই চলচ্চিত্রে আরো দেখানো হয়েছে, এক রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে। সব শেষে দুজন বেঁচে আছেন। তারা বুঝতে পারেন রক্তপিপাসু এই পোকা থেকে তাদের বাঁচাতে পারে কেবল মশারি!

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

দক্ষিণ কোরিয়ায় পুরস্কার পেল ‘মশারি’

প্রকাশিত : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২