০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সরাইলে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় সুমাইয়া আক্তার মীম (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবিপাড়া সেনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সে মৎস্যজীবি মোঃ রফিক মিয়া’র মেয়ে।

নিহত ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে সে আবার ঘুমাতে যায়। পরে তার কক্ষে গিয়ে দেখা যায়, সুমাইয়া তার নিজ কক্ষে গলায় ফাঁশ দিয়ে ঝুলে আছে। সে স্থানীয় মদিনাতুল ইসলাম মহিলা মাদ্রাসায় মেশকা (এস এস সি সমমান) শ্রেণীর ছাত্রী ছিলেন বলে জানায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের কারোর কোন অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

সরাইলে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত : ০৪:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২