সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী উপমা। সম্প্রতি বিজনেস বাংলাদেশ পত্রিকার গান নিয়ে ইন্টারভিউতে বলেছিলেন, ‘ভালো গানের সঙ্গে থাকতে চাই, ভালো গান করতে চাই। গান নিয়ে যেন মানুষের হৃদয়ে পৌছাতে পারি। গানটাকে শুধু দেশের মধ্যে সিমাবদ্ধ রাখতে চাই না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলা গানকে প্রেজেন্ট করতে চাই।
এবার সে লক্ষ্যে স্পেনের বার্সেলোনা মাতাবেন উপমা। অনুষ্ঠানুট আয়োজন করেছে স্পেনেরে ‘সোসিয়েশন কালচারাল হুমানিতারিয়ান দে বাংলাদেশ এন কাতালোনিয়া’।

উপমা বিকেলে বিজনেস বাংলাদেশকে বলেন, ‘প্রায় দেড় মাস আগে আমি আমন্ত্রন পাই স্পেনের বার্সেলোনা থেকে। ওখানকার বাংলার মেলা প্রোগ্রামে আমার গান গাইতে হবে বাংলাদেশের একজন অর্গানাইজার ঠিক করে দেন। সবকিছু ফাইনাল। ১৬ জুলাই প্রোগ্রাম। ১৫ তারিখ ইনশাআল্লাহ আমি আমার হাজব্যান্ড দুইজনেই যাচ্ছি ১৭-১৮ তারিখে ফিরে আসবো ইনশাআল্লাহ।’
উপমা আরো বলেন, ‘ বাংলাদেশে আমি প্রোগ্রাম করছি নিয়মিত। আমার ইচ্ছা ছিল বিশ্বের দরবারে বাংলা গান কে তুলে ধরার। সে সুযোগ পেয়ে আনন্দিত। বাংলা গানকে বিশ্বে তুলে ধরতে হলে বেশি বেশি দরকার, এজন্য সবার সহযোগিতা চাই।
উপমার গানের মধে রয়েছে ‘আমার শুধু তোমার অভাব অন্যকিছু নয়’ শুধু তোর জন্য ’সহ বেশ কিছু জনপ্রিয় গান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























