০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিমি যানজট

সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া এবং কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) দুপুর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে গন্তব্যে যাওয়া মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুন বেশি সময় লাগছে।
বঙ্গসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে ঢাকাগামী আম ভর্তি একটি ট্রাক মহাসড়কের ৩ নম্বর সেতুর কাছে ভাবলা এলাকায় নিয়নন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটি সরাতে এক ঘন্টার মতো সময় লাগে। এরপর আর একটি বাস মহাসড়কে বিকল হয়। এ সব কারনে যানজট শুরু হয়। মহাসড়কে পুলিশ দায়িত্ব পালন করছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিমি যানজট

প্রকাশিত : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২