ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শিবপুরফাঁড়ি থানা পুলিশ কসবা থানায় কৃষকের চুরি যাওয়া একটি গরুসহ চোরকে আটক করে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত্র ৩.০০টায় উপজেলার বিটগঘ ইউনিয়নের মহেশ রোডে। পুলিশ সূত্রে জানা যায়, কসবা উপজেলার মেহারী গ্রামের কৃষক হারিফ মিয়ার একটি সাদা রংয়ের গরু চুরি হয়। এই নিয়ে অজ্ঞাতনামা একটি সাধারণ ডায়েরি করে কসবা থানায়। নবীনগর ব্রাহ্মণহাতা গ্রামের রুমান (৩১) আবু কালামের ছেলে।
গত (১৪/০৭/২২) রাত্রে প্রাইভেট কারের ভিতরে করে চুরি করা গরু নিয়ে বিটঘর গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় গরুসহ চোরকে আটক করে শিবপুরফাঁড়ি থানা পুলিশ।শিবপুরফাঁড়ি থানার এস আই শেখ কামাল বলেন, গরু চুরি নিয়ে কসবা থানায় একটি অজ্ঞাতনামা মামলা নং ২৭(৪৫৭/৩৮০ দারা) হয়। আমরা আগে থেকেই অবগত ছিলাম। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া জন্য শুক্রবার সন্ধ্যায় গরুসহ চোর কে কসবা থানায় সোপর্দ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















