০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আইপিএস মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মো. শফি (৪০) প্রকাশ মাইক শফি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) ভোর ৬ টায় উপজেলার পৌরসভার মুরাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মো.সালাউদ্দিন জানান, ‘ভোর ৬টার দিকে নিজ ঘরে আইপিএস মেরামত করছিল মো. শফি। এলাকায় সে মাইক শফি নামে পরিচিত। এসময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোয়াজারহাট বাজারে তার মাইকের দোকান আছে বলে জানান তিনি।’

মৃত মো. শফি উপজেলার পৌরসভা মুরাদনগর এলাকার তাজু মাজির পুত্র।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনা আমাদের কেউ অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দেখছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

প্রকাশিত : ০১:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২