টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মা ও তার দুই শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
মৃতরা হলেন- জেলার মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবিন বলেন, ‘আহত অবস্থায় হাসপাতালে দুইজনকে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘হেটে সড়ক পার হওয়ার সময় একটি বাস এসে তাদের চাপা দেয়। এঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















