০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

নিখোঁজের ১৭ ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক যুবকের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থলের প্রায় ১০০ মিটার দূরে লাশটি উদ্ধার করে স্থানীয় লোকজন। নিহত কলেজ ছাত্র মাহবুর রহমান মালেক (২৭)। সে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে ও দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার আনুমানিক দুপুর ১২ টায় বাড়ির পার্শ্বে আত্রাই নদীতে ২ জনের সঙ্গে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মালেক পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করেন।

পরে খানসামা ফায়ার সার্ভিস ও রংপুর এর ডুবুরী বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি। ওই রাতে খোঁজাখুঁজি বন্ধ থাকার পর শনিবার ভোরে আবার শুরু করে স্থানীয় লোকজন। শনিবার ভোর ৫ টার দিকে জেলেদের জালে আটকে তার লাশ। মালেক সাঁতার জানত না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

নিখোঁজের ১৭ ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩:৩৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২