০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বাস না পেয়ে দূর্ভোগ

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা যেতে বিপাকে পড়েছে মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্থানের যাত্রীরা। শনিবার(১৬ জুলাই) সকাল থেকে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর, সূর্য্যনগর বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অসংখ্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সরেজমিনে শনিবার সকাল থেকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর, সূর্য্যনগরসহ বিভিন্ন স্থানে দেখা গেছে, ঢাকাগামী বাসের জন্য নানা বয়সী যাত্রীরা বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে অপেক্ষা করছেন। বাস আসতে দেখলে থামতে ইশারা করলেও বাসগুলো না থামিয়েই চলে যাচ্ছে। দুই/একটি বাস থামালেও তাতে উঠতে হুড়োহুড়ি লেগে যাচ্ছে। তাছাড়া কোন সিট খালি না থাকায় দাঁড়িয়েই যেতে হচ্ছে পুরো পথ। নারী ও শিশুযাত্রীরা পড়েছেন আরও দূর্ভোগে।

মো.হাসিব নামের এক যাত্রী বলেন,’পাঁচ্চর বাসস্ট্যান্ডে দুইঘন্টা দাঁড়িয়ে থেকেও কোন বাস পাচ্ছি না। ভাঙ্গা থেকে বাসগুলো যাত্রী ভরে আসছে। কোন সিট খালি পাওয়া যাচ্ছে না। আগে লঞ্চ পার হয়েও যেতে পেরেছি। কিন্তু এখন সেতুর ফলে আরও সুবিধার পরিবর্তে দূর্ভোগ যেন বেড়েছে। বাস মালিকদের সিন্ডিকেটের কারনেই এই দূর্ভোগ আমাদের।’

আরেক যাত্রী মো. সোহেল বলেন,’ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছি না। কিভাবে ঢাকা যাবো বুঝতে পারছিনা। শত শত যাত্রীরা চরম দূর্ভোগে পরেছে।’

তিনি আরও বলেন,’ভাঙ্গা থেকে গাড়ির সব সিট ফিলাপ হয়ে যাচ্ছে। আমরা পড়েছি বিপদে। গাড়ির সংখ্যা বেশি থাকলে এই দূর্ভোগে পরতে হতো না।’

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. সাখাওয়াত হোসেন জানান,’ঈদ মৌসুমে মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। হাইওয়ে পুলিশের টিমের টহল অব্যাহত রয়েছে মহাসড়কে। কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমাদের টিম তৎপর রয়েছে।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

বাস না পেয়ে দূর্ভোগ

প্রকাশিত : ০৬:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২