০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন, সিএনজির চালক চাঁন মিয়া (৫০) ও জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আব্দু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪৫)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উজানিসার বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ সবাই আহত হন।
তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চালক চাঁন মিয়া ও যাত্রী বিল্লাল হোসেন নিহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত

প্রকাশিত : ০৭:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২