টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (দক্ষিন)। রোববার (১৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মাদক কারবারি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. শাহীন আলম (৪০)।
মো. শরফুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের (দক্ষিন) অফিসার ইনচার্জ মো. দেওয়ার হোসেনের নেতৃত্বে এসআই মো: নুরুজ্জামান শনিবার বিকেলে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি টেইলার্সের দোকানের ভিতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শাহীন আলমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। পরে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০ (গ) ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















