০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

খালার বাড়ি থেকে উধাও, দুই দিনেও খোঁজ মিলেনি স্কুল ছাত্রীর

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝুনকাইল গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে রাতে আধারে উধাও হয়েছে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী। এ ঘটনায় শনিবার স্কুল ছাত্রীর মা বাদি হয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দিলেও দুই দিনেও খোঁজ মিলেনি।
ওই স্কুল ছাত্রী পাশ্ববর্তী ভূঞাপুর উপজেলার বাগবাড়ী খুপিবাড়ী এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে ওই ছাত্রী তার খালার সাথে ঝুনকাইল গ্রামে বেড়াতে যায়। পরদিন শুক্রবার (১৫ জুলাই) রাতে খালা বাড়িতে ঘুমানোর পর গভীর রাতে উধাও হয়। পরে শনিবার ওই ছাত্রীর মা বাদি হয়ে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই ছাত্রীর মা বলেন, ঝুনকাইল গ্রামের হারুন নামের এক ছেলে আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার পর ইভটিজিং করতো। আমরা তাকেই সন্দেহ করছি। আমার মেয়েকে ফেরত চাই।

ঘাটাইল থানার এএসআই সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, অভিযোগ পেয়েছি। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

খালার বাড়ি থেকে উধাও, দুই দিনেও খোঁজ মিলেনি স্কুল ছাত্রীর

প্রকাশিত : ০৫:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২