০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

গোয়াইনঘাটে গলা কেটে যুবক খুন, এবার মারা গেলেন তার মা

সিলেটের গোয়ানইঘাটে গলা কেটে যুবককে হত্যার দুদিনের মাথায় আজ রোববার মারা গেলেন মা হাসিনা বেগম। নিহত হাসিনা লাবু গ্রামের আব্দুল খালিকের স্ত্রী। শুক্রবার তাদের বসতঘর পুড়িয়ে দেয় প্রতিপক্ষ। ওই জবাই করে গলা কেটে হতত্যা করা হয় আব্দুল কাদিরকে। এ ঘটনায় পুলিশ মূল অভিযুক্তসহ ১২ জনকে গ্রেফতার করেছে। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে হত্যাকান্ড ও বসত ঘরে অগ্নি সংযোগের এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় হাসিনা বেগমসহ আরও অন্তত ৫-৬ জন গুরুতর আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গ্রামবাসীর দেওয়া আগুনে নিহত কাদিরের বসতঘরও পুড়ে গেছে। জানা যায়, চার বছর আগের একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে দক্ষিণ লাবু গ্রামবাসীর সঙ্গে নিহত কাদিরের পিতা আব্দুল খালিক ও তার আত্মীয়স্বজনদের বিরোধ চলে আসছিল।

এ নিয়ে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে শুক্রবার রাত ৮টার দিকে গ্রামের লোকজন আব্দুল খালিকের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের প্রতিরোধ করতে এগিয়ে আসলে হামলাকারীরা আব্দুল কাদিরকে গলা কেটে হত্যা করে এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় গুরুত্বর আহত হন কাদিরের মা হাসিনা বেগম।

ওসি কেএম নজরুল সাংবাদিকদের জানান, এ ঘটনায় আহত হাসিনা বেগম ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী অন্যদের আটকে পুলিশের একাধিক টিম সক্রিয় রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

গোয়াইনঘাটে গলা কেটে যুবক খুন, এবার মারা গেলেন তার মা

প্রকাশিত : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২